Showing posts with label মার্চ ফর ডেমোক্রেসি. Show all posts
Showing posts with label মার্চ ফর ডেমোক্রেসি. Show all posts

Monday, 30 December 2013

গোপালগঞ্জ বিশ্বের মানুষের তীর্থস্থান

অন্তর্বর্তীকালীন সরকারের নৌ-পরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘গোপালগঞ্জ হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। এটি বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের কাছে তীর্থস্থান।’
তিনি বলেন, ‘গোপালগঞ্জকে নিয়ে বিরোধী দলীয় নেতার ঔদ্ধত্যপূর্ণ আচরণ বাংলার মানুষ সহ্য করতে পারে না। বাংলার মানুষ এই আচরণকে ধিক্কার জানায়। তার এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে।’  
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানকে তুলে নিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
আরটিএনএন
সাতক্ষীরা: জেলার সদর উপজেলার ১১নং আগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম আনারকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার বেলা ১১টার দিকে তাকে যৌথবাহিনী আগরদাঁড়ির বাড়ি থেকে আটক করে।আটকের পরে আনারকেকে উপজেলার শিতলী এলাকায় নিয়ে গুলি করে হত্যা করা হয়।ইতোপূর্বে তার বাড়িঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হয়েছিল।সাতক্ষীরার পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির দাবি করেন, ‘অভিযানের একপর্যায়ে বিএনপি ও জামায়াত-শিবিরের সঙ্গে বন্দুকযুদ্ধে আনার নিহত হন।

বাংলাদেশকে ভারতের চোখে দেখুন, ওয়াশিংটনকে দিল্লি

নিউজ ডেস্ক
আরটিএনএন
ঢাকা: বাংলাদেশ ইস্যুতে দিল্লি ও ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গিতে পার্থক্য রয়েছে বলে স্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশীদ।

বাংলাদেশকে ভারতের চোখে দেখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ভারতের দ্য হিন্দু পত্রিকাকে খুরশীদ বলেন, ‘আমরা তৃতীয় কোনো দেশের গণতন্ত্র নিয়ে আলোচনা করি না।’‘কিন্তু আমি সর্বশেষ যখন ওয়াশিংটন সফর করি তখন দেখতে পাই যে (বাংলাদেশ ইস্যুতে) যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে অবশ্যই কিছু মতপার্থক্য রয়েছে, বিশেষ করে বর্তমান সরকারের অভ্যন্তরীণ প্রতিষ্ঠান পরিচালনার নিয়ে’ যোগ করেন তিনি।

Sunday, 29 December 2013

গণতন্ত্রের অভিযাত্রায় প্রথম শহীদ চাঁদপুরের মানছুর

বি এম হান্নান, চাঁদপুর : দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে ভোটাধিকার রক্ষায় গণতন্ত্রকে মুক্ত করতে ‘গণতন্ত্রের অভিযাত্রায়’ প্রথম শহীদ হয়েছে চাঁদপুরের মানছুর প্রধানিয়া। পুলিশের গুলিতে নিহত মানছুর প্রধানিয়া চাঁদপুর সদর উপজেলার নুরুল্লাপুরের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ‘মার্চ ফর ডেমোক্রেসি’ গণতন্ত্রের অভিযাত্রা সফল করতে গেলে পুলিশের গুলিতে সে নির্মমভাবে প্রাণ হারায়। তার মৃত্যুর সংবাদ চাঁদপুরে আসলে পুরো এলাকায় শোকের মাতম ছড়িয়ে পড়ে।
নিহত মানছুরের পিতা ছিলেন বীর মুক্তিযোদ্ধা। ‘৭১ সালে সশ¯্র পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করে আবদুর রাজ্জাক প্রাণ হারাননি। দিয়ে গেছেন স্বাধীন দেশ। সে দেশেই তার নিরস্ত্র সন্তান নিরাপত্তা পায়নি পুলিশের কাছে। রক্ষক হয়ে ভক্ষকের দায়িত্ব পালন করলেন রাজ্জাকের স্বাধীন করা দেশের পুলিশ। প্রকাশ্য নির্মমভাবে গুলি করে হত্যা করল তার ছেলে মানছুরকে। মানছুরের অপরাধ ছিল সে গণতন্ত্র রক্ষার আন্দোলনে শরিক হয়ে ছিল। 

প্রেসক্লাবে হামলা এবং সুপ্রিমকোর্টকে নুনু দেখিয়ে আওয়ামী জঙ্গীদের চেতনার বাস্তবায়ন

সাগর রুনি হত্যাকান্ডকে ধামাচাপা দেওয়ার অন্যতম কারিগর , হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান ও আরেক সন্ত্রাসী মায়ার নেতৃতে আওয়ামীলীগ প্রেসক্লাবে সাংবাদিকদের উপর হামলা করে। যা একটি স্বাধীন দেশের জন্য লজ্বাকর। 
 

আওয়ামী জঙ্গীদের হামলা ঠেকাতে চেষ্টা করে বাংলাদেশের কিছু পুলিশ। কিন্তু হাসিনার সোনার ছেলেরা তাদেরকে আক্রমন করতে উদ্যত হয়। 
 

সুপ্রিমকোর্টে হামলার নেতৃত্বে শীর্ষ সন্ত্রাসী হান্নান!

ঢাকা: সুপ্রিমকোর্টে আওয়ামী লীগের হামলায় নেতৃত্বে দিয়েছেন রাজধানীর শীর্ষ ২৩ সন্ত্রাসীর অন্যতম কামরুল হাসান হান্নান।

রোববার বিরোধী দলের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি চলার সময় সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ কর্মীরা।

দুপুর ২টায় বিএনপিপন্থি আইনজীবীদের প্রতিহত করতে সুপ্রিমকোর্টের প্রধান ফটক খুলে দেশীয় অস্ত্র নিয়ে ভেতরে প্রবেশ করে যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা।

জানা গেছে, সে হামলায় নেতৃত্বে দেন হান্নান। তবে হামলা শুরুর কিছুক্ষণ পরই তিনি সটকে পড়েন। পুলিশের উপস্থিতিতে তার নেতৃত্বে হামলার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তোলপাড় চলছে।

প্রেসক্লাবে হামলাকারীদের পক্ষেই ইকবাল সোবহান

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের ১৮ দলপন্থি সাংবাদিকদের ওপর হামলার চেষ্টাকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে সাফাই গাইলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী।

যে পক্ষই হামলা করুক, এটা একটা নিন্দনীয় কাজ- এ ধরনের কোনো কথা বলেননি তিনি। বরং ‘একপক্ষ উসকানি দিলে আরেক পক্ষ হামলা করতেই পারে’ এ ধরনের মন্তব্য করেছেন।

রোববার ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচির পক্ষে সাংবাদিকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ চলাকালে হামলা করে আওয়ামী লীগ কর্মীরা। এসময় পুলিশকে নীরব দর্শকের ভূমিকায় দেখা যায়।

প্রেসক্লাবে আ.লীগের হামলা


ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ কর্মীরা। রোববার দুপুর সোয়া ১২টার দিকে বিএনপিপন্থী সাংবাদিকদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় পুলিশকে তেমন কোনো ভূমিকা পালন করতে দেখা যায়নি। হামলাকারী কোনো আওয়ামী লীগ কর্মীকে তারা আটকও করেননি।

এ সময় আওয়ামী লীগ কর্মীরা লাঠি নিয়ে প্রেসক্লাবের বাইরে অবস্থান করে। ভেতরে থাকা বিএনপিপন্থী সাংবাদিকদের লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুঁড়তে থাকে।

সহযোগিতায় পুলিশ..সুপ্রিমকোর্টে আ.লীগের নারকীয় তাণ্ডব

ঢাকা: পুলিশের সহযোগিতায় সুপ্রিমকোর্টের গেট খুলে ভেতরে ঢুকে তাণ্ডব চালিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। এসময় তারা বিএনপিপন্থি আইনজীবীদের ধাওয়া করে ভবনের ভেতরে ঢুকিয়ে দেয়।
এর আগে বিএনপিপন্থি আইনজীবীরা বাইরে বের হতে চাইলে পুলিশ বাধা দেয় এবং কয়েকবার তাদের প্রতিহত করতে জলকামান ব্যবহার করা হয়।
 
এরপর ৩টা ২০ মিনিটের দিকে সরকার সমর্থকরা জাতীয় পতাকা, লাঠি, বন্দুক, হকিস্টিক, চাপাতি হাতে সুপ্রিমকোর্টের গেট খুলে ভেতরে প্রবেশ করে আইনজীবীদের ধাওয়া করে। এসময় তারা সুপ্রিমকোর্ট চত্বরে থাকা একটি মোটরবাইকসহ ভবনের নানা স্থানে ভাঙচুর চালায় ও পরে বাইকটি জ্বালিয়ে দেয়। আইনজীবীদের কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

ঢাবি শিক্ষকদের ওপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলা, আহত ১০, রক্ষা পাননি নারী শিক্ষকরাও


এবার পুলিশের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর বর্বর হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও শিক্ষক সমিতির সদস্যসহ ১০ শিক্ষক আহত হন। লাঞ্ছিত করা হয় নারী শিক্ষকদেরও। গতকাল বেলা ২টায় হাইকোর্ট মোড়ে কদম ফোয়ারার কাছে এ হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীদের এ হামলার প্রতিবাদে আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ ডেকেছেন তারা। এছাড়া রাতে এ ঘটনা নিয়ে জরুরি সাধারণ সভা করেছেন শিক্ষক সমিতি। এ সময় আগামীকাল অনুষ্ঠেয় শিক্ষক সমিতির নির্বাচন বর্জনের দাবি জানান তারা। এরপর সন্ধ্যায় এক বিবৃতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের বিচার দাবি করেন জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল।

Saturday, 28 December 2013

যাত্রীসহ বাসটি ঢোকানো হলো থানায়

চাঁপাইনবাবগঞ্জ থেকে আসার পথে মহানন্দা স্পেশাল নামে যাত্রীবোঝাই এই বাসটি থানায় নিয়ে যায় পুলিশ। পরে বাসটি ছেড়ে দেওয়া হয়।  ছবি: শহীদুল ইসলাম।চাঁপাইনবাবগঞ্জ থেকে আসার পথে মহানন্দা স্পেশাল নামে যাত্রীবোঝাই এই বাসটি থানায় নিয়ে যায় পুলিশ। পরে বাসটি ছেড়ে দেওয়া হয়। ছবি: শহীদুল ইসলাম।চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই বাস মহানন্দা স্পেশালকে আজ শনিবার দুপুরে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার ঢোকানো হয়। বাসের ৩০ জন যাত্রীকে থানায় নামিয়ে নিয়ে বাসটিকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ বলছে, বিরোধী দলের ‘ঢাকা অভিযাত্রা’ কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য বাসটি রিজার্ভ করে নিয়ে যাওয়া হচ্ছিল। বাসে রাজশাহী পর্যন্ত গিয়ে ট্রেনে ঢাকায় যাওয়ার জন্য তারা এসেছিল। খবর পেয়ে পুলিশ নগরের বর্ণালীর মোড় থেকে বাসটিকে আটক করে।

হাসিনা কেন এত হিংস্র ? খালেদাকে ভারত চায় না, তাই বিপুল অর্থ নিয়ে মাঠে ‘র’

Mena faraমিনা ফারাহ
**********************
সব প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এখন একমাত্র আসমানি হস্তক্ষেপ ছাড়া আর কেউই টলাতে পারবে না। এথেন্স আদালতে সক্রেটিসের শেষ বক্তব্য নিয়ে প্লেটোর লেখা ‘অ্যাপোলজি’ বইটি অনেকেরই পড়া। সেই সূত্রেই লেখাটি।
সক্রেটিসের চেয়ে জ্ঞানী কেউ নেই, গ্রিক দেবতা অ্যাপোলোর এমন বক্তব্যের পর, দেবতাকে ভুল প্রমাণ করতে প্রথমেই বেছে নিলেন একজন জ্ঞানী রাজনীতিবিদ।
এরপর সক্রেটিস বললেন সেই কথাটি, ‘এবার আমি জানি, আমিই জ্ঞানী, কারণ আমি অন্তত একটি কথা জানি যে, আমি আসলেই কিছু জানি না। আর ওই রাজনীতিবিদ মনে করেন সব জানেন, কিন্তু তিনি জানেন না যে, আসলেই তিনি কিছু জানেন না।’
জ্ঞানের ফেরিওয়ালাদের জন্য এটাই যথেষ্ট সত্ত্বেও সক্রেটিসের ২৪০০ বছর পর বাংলাদেশের রাজনীতিতে এত পণ্ডিতের জন্ম হয়েছে, যাদের অবাধ্য জিহ্বার কারণেই মহা-অরাজক। অশ্লীল বাক্যবানে শ্লীলতা হারিয়েছে রাজনীতির ভাষা। এরা জানে না এমন কিছু পৃথিবীতে নেই কিংবা সম্ভবও না।
এদের অপরিসীম বুদ্ধি জোর করে ঢুকিয়ে দেয়ায় জাতির মনোজগতে অভাবনীয় খরা এবং নৈতিকতা প্রায় ধূলিসাৎ। উগ্র রাজনীতির বিরূপ প্রতিক্রিয়া ছড়িয়ে গেছে সমাজ, ধর্ম, রাজনীতিতে। মাকে খুন করছে সন্তান, ভাতিজাকে খুন করছে চাচা, স্বামীকে বিশ্বাস করছে না স্ত্রী। এসবই রাজনীতিবিদদের সৃষ্টি।

ফরিদপুরে ৪৫ পতাকা জব্দ, মুচলেকা দিয়ে মুক্তি তিন দর্জির

ফরিদপুরের বোয়ালখালীতে বিএনপির ঢাকা অভিযাত্রা কর্মসূচির জন্য তৈরি করা ৪৫টি জাতীয় পতাকা জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয় তিন দর্জিকে। পরে তাঁরা 'আর জাতীয় পতাকা তৈরি করব না' এ ধরনের মুচলেকা দিয়ে ছাড়া পান। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বোয়ালমারী থানার ওসি রুহুল আমীন কালের কণ্ঠকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা সদরের স্টেশন রোডের বাগচী বস্ত্র বিতানের ইয়াছিন মোল্লা ও তালতলা এলাকার অলোক শীলের দোকান থেকে ৪৫টি জাতীয় পতাকা জব্দ করা হয়। এ সময় আটক করা হয় ইয়াছিন মোল্লা (৫২), তাঁর সহকারী সুমন রায় (২৫) ও দর্জি অলোক শীলকে (৪২)। পরে এ কর্মসূচির জন্য আর কোনো পতাকা তৈরি করবে না বলে মুচলেকা দিলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/news/2013/12/28/35524#sthash.t6PDGFKN.dpuf

মুন্সীগঞ্জে ২ হাজার জাতীয় পতাকা জব্দ


মুন্সীগঞ্জ: জেলার পঞ্চসার ইউনিয়নের তেলেরবিলে ২ হাজার  জাতীয় পতাকা জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা গেছে, বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দিতে ইউনিয়নের তেলেরবিল  দর্জি  দোকানে এসব পতাকার অর্ডার দেয়। পুলিশ সেখান থেকে পতাকাগুলো জব্দ করে।

সদর উপজেলা বিএনপির সভাপতি মো: মহিউদ্দিন বলেন, রোববারের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্যে পতাকার অর্ডার দিয়েছিলাম। পুলিশ পতাকা জব্দ করে আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না।