Showing posts with label বিয়ে. Show all posts
Showing posts with label বিয়ে. Show all posts

Wednesday, 1 January 2014

প্যাকেট না প্রোডাক্ট- রেহনুমা বিনতে আনিস

আপনি কি প্যাকেট দেখে জিনিস কেনেন না প্রোডাক্ট দেখে?
মানে? ধরুন, আপনি নারকেল তেল কিনবেন। আপনি কি তেলের গুণগত মান দেখে- অর্থাৎ এই তেলে আপনার মাথা ঠান্ডা এবং চুল লম্বা ও ঝরঝরে হবে কি’না সেটা বিবেচনা করে তেল কিনবেন, নাকি তেলের বোতলটি কতখানি সুন্দর ও আকর্ষণীয় তা দেখে তেল নির্বাচন করবেন? হাস্যকর মনে হচ্ছে? অথচ এই হাস্যকর কাজটিই আমরা করে থাকি অহরহ।
আমাদের যুগের একটি গুরুতর সমস্যা হোল বাহ্যিক সৌন্দর্যপ্রীতি। সুন্দর জিনিস সবার ভালো লাগে, লাগাটাই স্বাভাবিক, এতে দোষের কিছু নেই। এটি সমস্যা হয়ে দাঁড়ায় তখনই যখন কোন বস্তুর মূল্যায়নে এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হয়ে দাঁড়ায়, যখন এর তুলনায় আর সকল বিচার বিবেচনা সচেতনতা ব্যাকসিটে স্থান পায়। এই অতিরিক্ত সৌন্দর্যপ্রীতির কারণে আমরা অনেক দাম দিয়ে ভেজাল পটেটো চিপ্স কিনে বাচ্চাদের কচি মুখে তুলে দেই অথচ বাসায় ক’টা তাজা আলু কেটে তেলে ভেজে দেইনা, অনেক দাম দিয়ে লাল টুকটুকে আপেল কিনে আনি যদিও তার ভেতরটা হয় পঁচা পোকায় খাওয়া অথচ এর চেয়ে তিনগুণ পুষ্টিমানসম্পন্ন তাজা পেয়ারা অনাদরে পড়ে থাকে বাজারের ঝাঁকায়। খাঁটি জিনিসের মূল্যায়নের এই যোগ্যতা এবং মানসিকতার বিলোপ এখন আর কেবল বস্তুগত নির্বাচনের ক্ষেত্রেই সীমিত নেই বরং আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর ক্ষেত্রেও আমরা শুধু বাহ্যিক দিক দেখে বিবেচনার ফলে ভুল সিদ্ধান্তে উপনীত হই।

Saturday, 25 May 2013

হার্ট এটাক হওয়ার আগেই বিয়ে করুন..বিয়ে হার্ট এটাকের ঝুকি কমায়

আমরা সবাই বিয়ে করতে ভয় পাই . কিন্তু বিয়েতে যে কত মজা গো সেটা অবিবাহিতরা কত কি যে মিস করছেন, সেটা এখন বুঝানো সম্ভব নয়, বিয়ের পর বুঝবেন… এই শিরোনামে হাসান ভাইয়ের লেখাটি না পড়লে বুঝা যাবে না . কিন্তু হাসান ভাইয়ের বর্ণিত এই সব উপকারের সাথে আরো একটি সুখবর নিয়ে এসেছে কানাডার একটি গবেষণা সংস্থা .
হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বিবাহিত পুরুষেরা কীভাবে স্ত্রীর কাছ থেকে দ্রুত শুশ্রূষা পান, তারই প্রমাণ মিলেছে কানাডার চিকিত্সকদের ওই গবেষণায়।
গবেষণায় বলা হয়, যাঁরা অবিবাহিত বা যাঁদের স্ত্রী মারা গেছে বা স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছে, তাঁদের চেয়ে অধিকতর স্বাস্থ্যসেবা পান সেই সব পুরুষ, যাঁদের স্ত্রী বর্তমান।
কানাডার অন্টারিওতে হৃদরোগে আক্রান্ত চার হাজার ৪০৩ জন ব্যক্তির ওপর গবেষণা চালান গবেষকেরা। এই রোগীদের গড় বয়স ছিল ৬৭ দশমিক ৩ বছর। তাঁদের ৩৩ দশমিক ৭ শতাংশ ছিলেন নারী। দেখা যায়, ৭৩ দশমিক ৬ শতাংশ রোগী বুকে ব্যথা হওয়ার ছয় ঘণ্টার মধ্যে হাসপাতালে এসেছেন।
পুরুষ রোগীদের মধ্যে ৭৫ দশমিক ৩ শতাংশ বুকে ব্যথা হওয়ার ছয় ঘণ্টার মধ্যে হাসপাতালে আসেন। অন্যদিকে এ সময়ের মধ্যে হাসপাতালে আসেন অবিবাহিতদের ৬৭ দশমিক ৯ শতাংশ, বিবাহবিচ্ছেদ হওয়া ব্যক্তিদের হার ৬৮ দশমিক ৫ শতাংশ।
গবেষকেরা এখান থেকে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বিবাহিত পুরুষেরা হৃদরোগ আক্রান্ত হলে দ্রুত চিকিত্সার ব্যাপারে উদ্যোগী হন তাঁর স্ত্রী। অথচ নারীদের নিজের ক্ষেত্রে ঘটে উল্টোটা। গবেষকদের মতে, এর কারণ হয়তো নারীরা অন্যের সেবা দেওয়ার ব্যাপারে মুখ্য ভূমিকা নিতেই ভালোবাসেন। সেই কারণেই স্বামী বুকে ব্যাথা অনুভবের সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব তাঁকে চিকিত্সার ব্যবস্থা করান। আর দ্রুত চিকিত্সার কারণে হৃদরোগে আক্রান্ত হওয়ার পরও বিবাহিতদের বড় ক্ষতি হওয়ার ঝুঁকি কম থাকে। তবে এই কাজটি নারীরা নিজেদের বেলায়ও করেন এমন জোরালো প্রমাণ পাননি গবেষকেরা।
সূত্র হৃদরোগ থেকে বাঁচতে বিয়ে উপকারী!…
তাই আসুন শুধু হার্ট এটাকের থেকে বাচার জন্য নয় , নিজের চরিত্রকে ও হেফাজত করার জন্য আমরা একটু দ্রুত বিয়ে করি .
আর ফেসবুকে এই জন্য একটি গ্রুপ আছে আর্লি ম্যারেজ কেম্পেইন নামে . এটা শুধু নিছক ফেসবুকের অন্যান্য ফান গ্রুপের মতো নয় . অবশ্যই গুরুত্বপূর্ন একটা ব্যাপার . চাইলে যোগ দিতে পারেন এই গ্রুপে . অনেক কিছু জানতে পারবেন

আর্লি ম্যারেজ কেম্পেইন.. গ্রুপটিতে যোগ দিতে এখানে ক্লিকান …