গত ১৭ই ফেব্রুয়ারী ঢাকায় আয়োজিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবী করেন ভাষা আন্দোলনের পথিকৃত ছিলেন তার পিতা শেখ মুজিবুর রহমান। একইভাবে গতবছর আন্তর্জাতিক ভাষা দিবসের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাএকইরূপ দাবী করেন।

২১ ফেব্রুয়ারী ১৯৫২, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলা, রাষ্ট্রভাষা বাংলা করার দাবীতে ছাত্রদের ঐতিহাসিক সভা
এ ছাড়াও সরকারী হ্যান্ডআউটের বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা পরিবেশন করে, "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রস্তাবের প্রেক্ষিতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।" সরকারী এসব দাবীর প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার প্রেক্ষাপটে প্রখ্যাত রাজনীতিক ও কলামিষ্ট বদরুদ্দিন ওমরের লেখাটি আমার দেশ পত্রিকার সৌজন্যে প্রকাশিত হলো।
লেখক : বদরুদ্দীন উমর
একুশে ফেব্রুয়ারি বাংলা একাডেমীর বইমেলা উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রীতি অনুযায়ী এক ভাষণ দিয়েছেন।