জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে আওয়ামী লীগ এবং বিএনপি নেতাদের মধ্যে যে বৈঠক হয়েছিল তা নিয়ে এবার মুখ খুললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, দলটি এখন সেই অবস্থানে নেই বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
গত বছরের ডিসেম্বর ঢাকা সফর করেন জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকো। রাজনৈতিক সমঝোতার উদ্দেশ্যে ৯ ও ১০ ডিসেম্বর আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
গুলশানে জাতিসংঘের একটি প্রকল্প কার্যালয়ে তারানকোর সঙ্গে রাজনৈতিক নেতাদের যে দুই দফা বৈঠক হয়েছিল তাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, উপদেষ্টা পরিষদের সদস্য সাবিহ উদ্দিন এবং আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদ্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও ড. গওহর রিজভী উপস্থিত ছিলেন।