Showing posts with label আওয়ামী স্পেশাল অপশাসন. Show all posts
Showing posts with label আওয়ামী স্পেশাল অপশাসন. Show all posts

Wednesday, 3 September 2014

পিডিবির তার সরবরাহে ভয়াবহ জালিয়াতি..৩৯ কোটি টাকায় ৩৬ শ’ খালি ড্রাম!

প্রতি ড্রামে বৈদ্যুতিক তার থাকার কথা এক হাজার ৭০০ মিটার। কর্মকর্তারা যে ক’টি ড্রাম খুলে পরিমাপ করেছেন সেগুলোর প্রত্যেকটিতে পেয়েছেন মাত্র ৪০০ মিটার। অর্থাৎ প্রতি ড্রামে এক হাজর ৩০০ মিটার তার কম পাওয়া যাচ্ছে। এ অবস্থায় একটির পর একটি ড্রাম যতই মাপছিলেন ততই গলা শুকিয়ে যাচ্ছিল ইন্সপেকশন টিমের সদস্যদের। এত বড় দুর্নীতি দেখে তারাই হতভম্ব হয়ে যান। তারা একপর্যায়ে ড্রাম খোলা বা মাপা বন্ধ করে দিয়ে বাকিগুলো নেড়েচেড়ে ওজন অনুমান করার চেষ্টা করেছেন। এতে ড্রামের গঠন ও ওজন আন্দাজ করে তাদের আশঙ্কা সব ড্রাম খোলা হলে হয়তো কোনো কোনোটিতে আরো কম এমনকি খালিও পাওয়া যেতে পারে। বাংলাদেশের বিদ্যুৎ বিভাগে নজিরবিহীন এই ঘটনায় আঁতকে ওঠেন সংশ্লিষ্ট পরিদর্শক দলের সদস্যরা। এ ঘটনায় প্রভাবশালী মহল জড়িত থাকতে পারে, এ আশঙ্কায় পরিদর্শক দলের সদস্যরা ভয়ে তদন্তকাজ অসমাপ্ত রেখেই ঢাকায় ফিরে যান। 
গত ১০ আগস্ট বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) টঙ্গীর কেন্দ্রীয় ভাণ্ডারে ঘটেছে ভয়াবহ এ জালিয়াতির ঘটনা। ভাণ্ডারে গত জুন মাসে ১১০ ট্রাকে তিন হাজার ৬৩০ ড্রাম বৈদ্যুতিক অ্যালুমিনিয়াম তার সরবরাহ করে সরকারি দলের একজন প্রভাবশালী সংসদ সদস্যের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। পরিদর্শক দলের তদন্তে পুকুর চুরি ধরা পড়ায় তারা বর্তমানে চাপের মধ্যে রয়েছেন ও একই সাথে ঘটনাটি ধামাচাপা দিতে জোর চেষ্টা চলছে বলেও জানা গেছে।

Thursday, 3 July 2014

শাঁখারী বাজারে মন্দির দখল করলো স্বেচ্ছাসেবক লীগ নেতা

03 Jul, 2014
হেরিটেজ হিসেবে সংরক্ষণের সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভয় দেখিয়ে পুরান ঢাকার শাঁখারী বাজারে একটি সম্পত্তিসহ মন্দির দখলের অভিযোগ উঠেছে সরকার সমর্থক সংগঠন স্বেচ্ছাসেবক লীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে।

এলাকাবাসীর অভিযোগ, দলীয় প্রভাব ও ভয় দেখিয়ে ইতিমধ্যে ওই ভবনটির ভাড়াটেদের উচ্ছেদ করেছেন ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগ (দক্ষিণ) এর সভাপতি দেবাশীষ বিশ্বাস।

শাঁখারী বাজার এলাকার ১৪ নম্বর ভবনটির ২য় তলায় ‘শ্রী শ্রী কালা চাঁদ দেবের’ একটি মন্দির রয়েছে। ভবনের অন্যান্য অংশে বাস করছেন অন্তত ১০টি পরিবার।

Monday, 23 June 2014

এবার টয়লেট দখল করলেন ছাত্রলীগ সভাপতি!

24 Jun, 2014

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই টয়লেটটি দখল করে ফটোকপি ও স্টেশনারি দোকান বসিয়েছেন ছাত্রলীগ 

পরিবহনে চাঁদাবাজি, বার্গার হাউসে ফাও খাওয়া নিয়ে মারামারি, দলীয় কর্মীর হাতে চড় খাওয়ার মতো বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার পর এবার টয়লেট দখলের অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে। দখলের পর টয়লেটটিতে ফটোকপি ও স্টেশনারি দোকান বসানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের হল উদ্ধার আন্দোলনের সময় গত ২৬ ফেব্রুয়ারি সমবায় ব্যাংকের ওই জায়গাসহ টয়লেটটি দখল করেছিলেন শিক্ষার্থীরা। পরে ওই জায়গাটিতে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘোষণা করা হয়।

Sunday, 22 June 2014

বিদ্যুতের খাম্বা কিনতে লুটপাট

অবিশ্বাস্য দামে কেনা হচ্ছে কাঠ ও সিমেন্টের (এসপিসি পোল) তৈরী খাম্বা। প্রতিটি এসপিসি পোল ১৯ হাজার ৪২০ টাকায় আর কাঠের খাম্বা ১৮ হাজার ৯০৩ টাকায় কেনা হচ্ছে। এমন বেশি দামে খাম্বা কিনতে গিয়ে কোটি কোটি টাকার লুটপাট শুরু হয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (পবিবো)-এ। চলছে ঠিকাদারদের সুবিধামতো টেন্ডার প্রক্রিয়া। কাঠ ও সিমেন্টের খাম্বা কিনতে এসব টেন্ডারে ঘুরেফিরে কয়েকটি মুখচেনা কোম্পানি অংশ নিচ্ছে। তারা দর উল্লেখ করছে প্রাক্কলিত দরের চেয়ে অনেক বেশি। এরপরও প্রস্তাবগুলো পার করে দিচ্ছে খাম্বা কেনা সংক্রান্ত দরপত্র মূল্যায়ন কমিটি। কোন কিছুতেই যেন সমস্যা হচ্ছে না। অবিশ্বাস্য দ্রুততায় সব কিছু ম্যানেজ হয়ে যাচ্ছে। গত ১৫ই জুন দুই লাখ ৪১ হাজার ৭১০টি খাম্বা কেনার প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পাঠিয়েছে বিদ্যুৎ বিভাগ। 

Friday, 3 January 2014

সরে দাঁড়ানোর জন্য ২০ কোটি টাকার অফার ছিল হানিফের পক্ষ থেকে

কুষ্টিয়া-৩ সদর আসনের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের দেয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করায় পেটুয়া সন্ত্রাসী বাহিনী মাঠে নামিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাকিব উর রহমান খান ওরফে লিটন চৌধুরী। গতকাল বিকালে শহরের বড় বাজার রেল স্টেশনে বিএনএফ’র জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। বিএনএফ মনোনীত প্রার্থী লিটন অভিযোগ করেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ২০ কোটি টাকার অফার প্রত্যাখ্যান করায় নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে মাহবুব-উল আলম হানিফের লোকজন তার কর্মীদের উপর দফায় দফায় হামলা, নির্বাচন নিয়ে অপপ্রচার, হুমকি-ধমকি দেয়াসহ তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চালাচ্ছে।

Thursday, 2 January 2014

Next Year’s Wars..From Sochi to Sudan, 10 conflicts that will threaten global stability in 2014

EASTBefore we dive into next year's list of conflicts to watch, some thoughts on the year we are about to conclude are in order. In short, 2013 was not a good year for our collective ability to prevent or end conflict. For sure, there were bright moments. Colombia appears closer than ever to ending a civil war which next year will mark its 60th birthday. Myanmar, too, could bring down the curtain on its decades-long internal ethnic conflicts, though many hurdles remain. The deal struck over Iran's nuclear program was a welcome fillip for diplomacy, even dynamism. The U.N. Security Council finally broke its deadlock over Syria, at least with regards to the regime's chemical weapons, and committed to more robust interventions in Eastern Congo and the Central African Republic. Turkey's talks with the Kurdistan Workers Party (PKK) continue in fits and starts, but the ceasefire looks reasonably durable. Pakistan enjoyed its first-ever democratic handover of power. As important as these achievements are, still more important is to keep them in perspective.

৮ আ.লীগ নেতার পেটে ঢাকার ১ দশমাংশের সমান জমি

ligক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য ও নেতাদের গ্রাসে চলে গেছে ঢাকার ১ দশমাংশের সমপরিমাণ জমি। এদের সংখ্যা মাত্র ৮ জন। ৫ জানুয়ারির নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে সম্প্রতি তাদের সম্পত্তির যে হিসাব দিয়েছেন তা পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে। এই ৮ জন সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতার সম্পত্তির ব্যাপারে এক তদšত্ম প্রতিবেদনে জমির প্রতি তাদের লালসার কথা উল্লেখ করে বলা হয়েছে গত ৫ বছরে এসব আওয়ামী লীগ নেতা যেভাবে পেরেছেন এক রকম জমির ওপর আগ্রাসন চালিয়েছেন।
৫ বছর আগে ২০০৮ সালের নির্বাচনী হলফনামা অনুযায়ী এই ৮ জন আওয়ামী লীগ নেতার মোট জমির পরিমাণ ছিল মাত্র ৭১.৪১৭ একর। আর বর্তমানে তাদের জমির পরিমাণ ৩,৫০৮ একর। অর্থাৎ গত ৫ বছরে তাদের জমির পরিমাণ বেড়েছে ৩৪৩৬ একর। তবে কেউ কেউ বলছেন, নির্বাচনী হলফনামায় এসব আওয়ামী লীগ নেতার জমির যে পরিমাণ প্রকাশ করা হয়েছে  প্রকৃত পরিমাণ এরচেয়ে আরো অনেক বেশি।

Sunday, 29 December 2013

প্রেসক্লাবে হামলা এবং সুপ্রিমকোর্টকে নুনু দেখিয়ে আওয়ামী জঙ্গীদের চেতনার বাস্তবায়ন

সাগর রুনি হত্যাকান্ডকে ধামাচাপা দেওয়ার অন্যতম কারিগর , হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান ও আরেক সন্ত্রাসী মায়ার নেতৃতে আওয়ামীলীগ প্রেসক্লাবে সাংবাদিকদের উপর হামলা করে। যা একটি স্বাধীন দেশের জন্য লজ্বাকর। 
 

আওয়ামী জঙ্গীদের হামলা ঠেকাতে চেষ্টা করে বাংলাদেশের কিছু পুলিশ। কিন্তু হাসিনার সোনার ছেলেরা তাদেরকে আক্রমন করতে উদ্যত হয়। 
 

Saturday, 28 December 2013

গণহত্যার সাথে সম্পৃক্ত অফিসারদের তালিকা হচ্ছেঃ সার্বিয়ার মত বিচার হবে

bjbশেখনিউজ রিপোর্টঃবাংলাদেশে বিগত পাঁচ বছর শেখ হাসিনার সরকারের সকল অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার নিরস্ত্র নাগরিকদের দমন করা হয়েছে নির্মমভাবে। শুধু গ্রেফতার, নির্যাতন, কারাবাসেই তা সীমাবদ্ধ থাকে নি। বিভিন্ন স্থান থেকে এমনকি নিজ বাড়ী থেকেও উঠিয়ে নিয়ে হত্যা করা হয়েছে অনেক কে। গুম করা হয়েছে হাজার হাজার। এই সকল কাজগুলোর সাথে বিভিন্নভাবে জড়িয়ে গেছে আমাদের সেনাবাহিনীর বিপথগামী কিছু কর্মকর্তা। যারা অন্যান্য বাহিনীতে ডেপুটেশনে থাকাকালে এই কাজগুলতে লিপ্ত হয়ে পড়ে। শেখনিউজ ডট কম এমন কিছু অফিসারদের তালিকা পেয়েছে। এই অফিসারগন সেই তালিকার একটি অংশ মাত্র। জানাগেছে জাতিসংঘের একটি টিম ক্রোয়েশিয়ায় গণহত্যার সাথে জড়িত সারবিয়ান সেনা অফিসারদের যেভাবে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন করেছে, সেই একই ভাবে এই সকল অফিসারদের  আন্তর্জাতিক আদালতে মানবতার বিরুদ্ধে অপরাধে বিচারের সম্মুখীন করার প্রচেষ্টা চলছে। 
নিচে কয়েকজন সেনা কর্মকর্তার বিবরণী সংক্ষিপ্ত তুলে ধরা হলঃ

আল্লামা শফীর সঙ্গে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের বৈঠক


হাটহাজারী (চট্টগ্রাম): হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয় হাটহাজারী মাদ্রাসায় গিয়ে হেফাজতের আমির আল্লামা আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ করেছে সরকারের একটি প্রতিনিধিদল।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এমএ ছালাম এর নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের দুজন সদস্যসহ তিনজন ছিলেন এ প্রতিনিধিদলে।

বৈঠকে হেফাজত আমিরের পাশপাশি অন্যদের মধ্যে সংগঠনের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী, যুগ্ম-মহাসচিব মাঈনুদ্দিন রুহি, প্রচার সম্পাদক ও আমিরের ছেলে মাওলানা আনাস আল মাদানী।

বৈঠকের ব্যাপারে মুখ খুলতে নারাজ হেফাজত আমিরের প্রেসসচিব মাওলানা মুনির আহমদসহ হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দরা।

Tuesday, 24 December 2013

আওয়ামীলীগ ও মহাজোট নেতাদের হলফনামায় দেওয়া অস্বাভাবিক সম্পদের খতিয়ান (সংকলিত )

১) শেখ হাসিনা : সম্পদ বেড়েছে ২ কোটি টাকার 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পদ গত পাঁচ বছরে বেড়েছে দুই কোটি দুই লাখ ৪৩ হাজার ১৩৫ টাকা। নির্বাচন কমিশনে শেখ হাসিনার দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া ২০০৮-০৯ অর্থবছরের আয়কর বিবরণী অনুযায়ী শেখ হাসিনার নিট সম্পদের পরিমাণ ছিল ৩ কোটি ৫৪ লাখ ২ হাজার ৯০৪ টাকার। ২০১৩-১৪ অর্থবছরের আয়কর বিবরণীতে দেখা যায়, তাঁর নিট সম্পদ পাঁচ কোটি ৫৬ লাখ ৪৬ হাজার ৩৯ টাকার।হলফনামার তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রীর নামে ছয় একর কৃষিজমি রয়েছে, যার আনুমানিক দাম ছয় লাখ ৭৮ হাজার টাকা। এখান থেকে তাঁর বছরে আয় হয় ৭৫ হাজার টাকা। এ ছাড়া মত্স্য খামার থেকে তাঁর আয় বছরে চার লাখ ৫০ হাজার টাকা। গাছ বিক্রি থেকে বছরে তাঁর আয় ১০ লাখ টাকা। ব্যাংকে তাঁর নগদ টাকার পরিমাণ চার লাখ ৯৮ হাজার। আর ব্যাংকে প্রধানমন্ত্রীর স্থায়ী আমানত (এফডিআর) রয়েছে পাঁচ কোটি টাকার কিছু বেশি।
প্রধানমন্ত্রীর একটি গাড়ি রয়েছে যেটি দানে পাওয়া। তাঁর কাছে থাকা স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু ও পাথরনির্মিত অলংকারাদির মূল্য ১৩ লাখ ২৫ হাজার টাকা। আসবাবপত্র রয়েছে সাত লাখ ৪০ হাজার টাকার।  
http://www.prothom-alo.com/bangladesh/article/102178/%E0


২) আব্দুল মান্নান খান (ঢাকা-১)সম্পত্তি বেড়েছে ১০৭ গুন 
আব্দুল মান্নান খান ছিলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী। একসময়ের বাম রাজনীতি করা আব্দুল মান্নান খান পাঁচ বছরেই অস্বাভাবিক অর্থসম্পদের মালিক হয়েছেন। ২০০৮ সালে নির্বাচন কমিশনকে তিনি যে হলফনামা দিয়েছিলেন, তাতে দেখা যায়, নিতান্তই সাধারণ জীবন যাপন করতেন তিনি। কিন্তু পাঁচ বছরেই ভাগ্যের পরিবর্তন ঘটেছে তাঁর।২০০৮ সালে এই আয় ছিল ২৬ লাখ ২৫ হাজার, নির্ভরশীলদের কোনো আয়ই ছিল না। পাঁচ বছর পর তিনি ও তাঁর স্ত্রী বা অন্য নির্ভরশীলদের বার্ষিক আয় হয়ে গেছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।আয়ের তুলনায় আব্দুল মান্নান খানের পরিবারের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বেড়েছে বহুগুণ। পাঁচ বছর আগে তাঁর সম্পদ ছিল প্রায় সাড়ে ১০ লাখ টাকার। আর এখন সেই সম্পদ হয়েছে প্রায় ১১ কোটি টাকার। পাঁচ বছরে ১০৭ গুণ বেশি সম্পদ বাড়ার এটি একটি নতুন রেকর্ড।

Monday, 23 December 2013

সম্পত্তি ১০৭ গুণ বেড়েছে..পূর্ত মন্ত্রণালয়ে মধু পেয়েছিলেন মান্নান


ডেস্ক রিপোর্ট : পাঁচ বছর আগে সাকুল্যে সম্পত্তি ছিল ১০ লাখ ৩৩ হাজার টাকার। খুব অল্প দিনের ব্যবধানে সেটা গিয়ে দাঁড়িয়েছে ১১ কোটি তিন লাখে। আগে বার্ষিক আয় ছিল তিন লাখ ৮৫ হাজার টাকা। তারপর দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রীর। মন্ত্রিত্ব পেয়েই বার্ষিক আয় বেড়ে দাঁড়ালো তিন কোটি ২৮ লাখ টাকায়। পাঁচ বছরের মন্ত্রিত্বকালে সম্পত্তি বেড়েছে ১০৭ গুণ!
 
এই সৌভাগ্যবান হলেন সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মান্নান খান। বর্তমানে তিনি ঢাকা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় তিনি নিজেই যে সম্পত্তির বিবরণ দিয়েছেন, তাতে যে কারো চোখ ছানাবড়া হতে বাধ্য। তবে প্রশ্ন হলো- রাতারাতি কীভাবে এমন বিত্তবান হয়ে উঠলেন সাবেক এই বামপন্থি নেতা।

জাপা নেতারাও গড়েছেন সম্পদের পাহাড়

 শুধু সরকারি দল নয়, মহাজোটের অন্যতম শরিক জাতীয় পার্টির নেতারাও বিগত পাঁচ বছরে গড়েছেন সম্পদের হিসাব। কারো কারো সম্পদ পাঁচ বছরে ১০ গুণ হয়েছে। রাজধানীতে ২০টি প্লট ও ফ্ল্যাটের মালিক দলের শীর্ষ নেতা ফিরোজ রশীদ। রওশন এরশাদের ব্যাংকেই জমা আছে ২৬ কোটি টাকার বেশি এবং বিনামূল্যে পেয়েছেন ৭০ ভরি স্বর্ণ। হোটেল আর গার্মেন্টস ব্যবসায় সম্পদের পাহাড় গড়েছেন রুহুল আমিন হাওলাদার।  প্রায় দশগুণ সম্পদ বেড়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের। ১৭ কোটি টাকার বন্ড-শেয়ার আছে সালমার। চুন্নুর আয় বেড়েছে আট গুণ, স্ত্রীর বেড়েছে চার গুণ। এক কথায় বললে কী নেই জাপার সংসদ সদস্য প্রার্থীদের...?  নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা থেকে জানা গেছে নেতাদের সম্পদের বিবরণ।

রওশনের ব্যাংকে জমা ২৬ কোটি
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের স্ত্রী ও দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ। তিনি ময়মনসিংহ-৪ আসন থেকে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তারও সম্পদ বেড়েছে অবিশ্বাস্য হারে। ২০০৮ সালে তার ব্যাংকে রাখা টাকার পরিমাণ ছিল এক কোটি দুই লাখ টাকা। এবার তা বেড়ে হয়েছে ২৬ কোটি ৩৯ লাখ টাকা।

সম্পদ বেড়েছে কয়েক শ’ গুণ..নাটোরের এমপি পলক ও তার স্ত্রী জানেন না তাদের সম্পত্তির মূল্য কত

নাটোরে দেশের সর্বকনিষ্ঠ এমপি জুনাইদ আহম্মেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন : নয়া দিগন্ত
আরিফা জেসমিন। কর্মজীবন শুরু করেন নাটোরের সিংড়া সদরের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিকিা হিসেবে। ২০১১ সালের শুরুতে মনোবিজ্ঞানের প্রভাষক হিসেবে স্থানীয় দমদমা স্কুল অ্যান্ড কলেজে চাকরি নিয়েছেন। ২০০৮ সালে তার সম্পদ বলতে ছিল ১৫ শতক মাঠের জমি, ব্যাংকে ৫০ হাজার টাকা, নগদ ১০ হাজার টাকা, ১০ ভরি সোনা, ২৫ হাজার টাকা দামের একটি রেফ্রিজারেটর ও ১০ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন। ঠিক পাঁচ বছরের মাথায় এখন তিনি ভিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির ৮০ ভাগ শেয়ারের মালিক। এখন তার সঞ্চয়পত্র আছে ২০ লাখ টাকার, ২৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের (ঢাকা-মেট্রো-গ-৩৩-০২৪৫) একটি অত্যাধুনিক প্রাইভেট কার। সোনা ১০৩ ভরি ও নগদ রয়েছে ১০ লাখ ও ব্যাংকে তিন লাখ ৮০ হাজার ৮৭৩ টাকা। একটি ডেস্কটপ ও একটি ল্যাপটপ, এসি ও ফ্রিজ। খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সোফা, আলমারী ও ওয়্যারড্রবসহ সোনা এবং সব ইলেকট্রনিকস সামগ্রী এই শিকিা উপহার পেয়েছেন বলে তিনি এগুলোর দাম জানেন না। আগে ১৫ শতক জমির মালিক হলেও এখন তার মালিকানায় রয়েছে ৭৬২ শতক জমি। এর মধ্যে সিংড়া পৌরসভার প্রাণকেন্দ্রে ৩০০ শতক অকৃষি জমি উপহার হিসেবে পাওয়ায় এর দামও তিনি জানেন না! 

মহাজোটের 'গাড়িখেকো' মন্ত্রী-এমপিরা

23 Dec, 2013
মহাজোট সরকারের পাঁচ বছরে সংসদ সদস্যদের উপার্জন শুধু ফুলেফেঁপেই ওঠেনি, শুল্কমুক্ত গাড়ি আমদানি আর কর ফাঁকির নতুন রেকর্ডও গড়েছেন তারা। অষ্টম সংসদের রেকর্ড ছাড়িয়ে নবম জাতীয় সংসদের এমপি ও মন্ত্রীরা শুল্কমুক্ত গাড়ি আমদানি করেছেন উল্লেখযোগ্য সংখ্যক।এ সরকারের আমলে গত অক্টোবর পর্যন্ত ৩৫০ সংসদ সদস্যের মধ্যে বিলাসবহুল গাড়ি আমদানি করেছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩৩৯ জন। চড়া দামের বিলাসবহুল এই গাড়িগুলোকে শুল্ক থেকে 'মুক্তি' দেয়া হয়েছে ২ থেকে ৪ কোটি টাকা করে। ফলে সরকার হাজার কোটি টাকার রাজস্ব হারিয়েছে এ সময়ে।

মিতব্যয়ী' রাষ্ট্রপতি হামিদের জন্য অমিত অপচয়

'মিতব্যয়ী' রাষ্ট্রপতির জন্য অমিত অপচয়
রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও তার সফরসঙ্গীদের জন্য রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪১৯ আসনের একটি উড়োজাহাজ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ বিমানবন্দরে চারদিন বসিয়ে রাখা হয়েছিল। উড়োজাহাজটি হ্যাংগারে বসিয়ে রাখলেও পরিচালন ব্যয় করতে হয়েছে। এর পরিমাণ প্রায় সাড়ে ৮ কোটি টাকা। এর বাইরে রয়েছে ক্রু’দের খরচ, জ্বালানী খরচ ও পরিচালনা খরচ।
বিমান এই বাড়তি খরচ সরকারের কাছ থেকেই আদায় করবে বলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল পরিবর্তনকে জানিয়েছেন।

Sunday, 22 December 2013

সাতক্ষীরা বিধ্বস্ত এক জনপদ


সাতক্ষীরায় যৌথবাহিনীর ৩ দিনের অভিযানে সাতক্ষীরা বলতে গেলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পরিস্থিতি এমনই যে, দেখলে মনে হয় কোন ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনপদ। স্বচক্ষে এ দৃশ্য না দেখলে বিশ্বাস হওয়ার নয়। এখানে-ওখানে জ্বলছে আগুন। বাতাসে বইছে কান্নার শব্দ। চারদিকে চিৎকার আর হাহাকার। সহায়-সম্বল হারিয়ে মানুষ পাগলপ্রায়। তাদের আর্তনাদে ভারি হয়ে উঠেছে গোটা জেলার পরিবেশ। আশ্রয় ও গৃহহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। যৌথবাহিনীকে দেখলেই মানুষ পালাচ্ছে। রক্ষা পায়নি নারী-শিশু ও বৃদ্ধরাও। রাত শুরু হলেই আতঙ্কে বিভিন্ন স্থানে চলে যাচ্ছে বাড়ির পুরুষ ও যুবক ছেলেরা। প্রতি রাতেই ঘটছে অগ্নিসংযোগের ঘটনা। জেলার কোথাও না কোথাও ঘটছে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট। বিপদ আছে আরও।

Saturday, 21 December 2013

আওয়ামীলীগ নেতাদের অস্বাভাবিক সম্পদ

ফুলে ফেঁপে পাঁচ বছরে সম্পদ বেড়ে হয়েছে বহুগুণ। কারও কারও ক্ষেত্রে এ বৃদ্ধির পরিমাণ অবিশ্বাস্য। আবার কেউ কেউ অবাক করার মতো তথ্যও দিয়েছেন নিজেদের সম্পদ বিবরণীতে। দশম সংসদে প্রার্থী হয়েছেন এমন সংসদ সদস্যদের হলফনামায় দেয়া সম্পদ বিবরণী থেকে এসব তথ্য পাওয়া গেছে

অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছেন নবম জাতীয় সংসদের অধিকাংশ সংসদ সদস্য। ফুলে ফেঁপে পাঁচ বছরে সম্পদ বেড়ে হয়েছে বহুগুণ। কারও কারও ক্ষেত্রে এ বৃদ্ধির পরিমাণ অবিশ্বাস্য। আবার কেউ কেউ অবাক করার মতো তথ্যও দিয়েছেন নিজেদের সম্পদ বিবরণীতে। দশম সংসদে প্রার্থী হয়েছেন এমন সংসদ সদস্যদের হলফনামায় দেয়া সম্পদ বিবরণী থেকে এসব তথ্য পাওয়া গেছে। সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে অনেকে অস্বাভাবিক পরিমাণ সম্পদ অর্জন করেছেন যা হলফনামায় স্বীকারও করেছেন। 
প্রধানমন্ত্রীর সম্পদ বেড়েছে ২ কোটি
নির্বাচন কমিশনে দায়ের করা হলফনামা অনুসারে প্রধানমন্ত্রীর মালিকানায় গত পাঁচ বছরে ২ কোটি ২ লাখ ৪৩ হাজার ১৩৫ টাকার সম্পদ বেড়েছে।

কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে : ড. ইউসুফ আল কারযাবি

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক ইসলামিক স্কলারস ফোরামের চেয়ারম্যান এবং বিশ্বের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ওলামা পরিষদের সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন ড. ইউসুফ আল কারযাবি কাদের মোল্লার ফাঁসির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা মুসলিম দেশগুলোর দিকে নজর দিলে দেখতে পাই তারা অন্যায়ভাবে মানুষ হত্যা করছে। বাংলাদেশ একটি বৃহৎ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও মুসলমানদের ওপর বর্বর নির্যাতন করা হচ্ছে। 

সম্পদ গড়ার রেকর্ড সাবেক প্রতিমন্ত্রী মাহবুবের



পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার সম্পদ গড়ার রেকর্ড সৃষ্টি করেছেন। গত পাঁচ বছরে ব্যাংকে জমাকৃত তার টাকা বেড়েছে ৫৮৬ দশমিক ৭৫ গুণ, জমি বেড়েছে ১৪৩ দশমিক ২৫ গুণ ও বার্ষিক আয় বেড়েছে ৭৯ দশমিক ২৩ গুণ। স্ত্রীর নামে স্থায়ী আমানতে বিনিয়োগ বেড়েছে ৩ দশমিক ২২ গুণ। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের সময় মাহবুবুর রহমান হলফনামায় ২০ একর কৃষি জমি রয়েছে বলে উল্লেখ করেন, যার বাজার মূল্য ছিল ৫৫ হাজার টাকা। বর্তমানে তার কৃষি জমির পরিমাণ ২ হাজার ৮৬৫ একর, যার বাজার দাম দেখানো হয়েছে ৭০ লাখ ১৪ হাজার ৪৪০ টাকা। পাঁচ বছরে তার জমির মালিকানা বৃদ্ধি পেয়েছে ১৪৩ দশমিক ২৫ গুণ। ২০০৮ সালে খণ্ডকালীন রাখি মালামাল থেকে আয় দেখিয়েছিলেন ২ লাখ ১৫ হাজার টাকা। এখানে তার নির্ভরশীলদের কোনো আয় দেখানো হয়নি। ২০১৩ সালের হলফনামায় তার চাকরি থেকে আয় দেখানো হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৭০০ টাকা এবং মৎস্য উৎপাদন ও বিক্রি থেকে আয় দেখানো হয়েছে এক কোটি ৫০ লাখ টাকা।