Showing posts with label সাভার ট্রাজেডি. Show all posts
Showing posts with label সাভার ট্রাজেডি. Show all posts

Sunday, 30 June 2013

রানা প্লাজার ঘটনা তেমন কিছু নয়...সুরঞ্জিত

 গত ৩০ বছরের ইতিহাসে রানা প্লাজার ঘটনা তেমন কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল সকালে জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে জাতীয় নেতা এএইচএম কামরুজ্জামানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।  রানা প্লাজা ধসের ঘটনাকে ‘তেমন কিছুই নয়’ বলে মন্তব্য করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, রানা প্লাজায় সরকার সর্বাত্মক উদ্ধার তৎপরতা চালিয়েছে। সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীকে দিয়ে সরকার উদ্ধার তৎপরতা চালিয়েছে। এ ভবনের মালিক রানাকে  গ্রেপ্তার করেছে। আদালতে এর বিচার চলছে। তাই জিএসপি-সুবিধা বাতিলে রানা প্লাজার ঘটনা তেমন প্রভাব পড়েনি।

প্রসঙ্গত ১৯৮৪ সালে ভূপালের দুর্ঘটনার পর সাভারের রানা প্লাজা ধস শিল্প ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা হাজার ছাড়ায়, এখনও নিখোঁজ আছেন তিনশর মতো শ্রমিক। সাভারে রানা প্লাজা ধসের পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে সমপ্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশী পণ্যের জন্য  দেশটির বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের ওপর স্থগিতাদেশ জারি করে।
জিএসপি-সুবিধা বাতিলের জন্য খালেদা জিয়াকে দায়ী করে সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া ‘ওয়াশিংটন টাইমস’-এ যে নিবন্ধ লিখেছেন সে কারণেই এটা বাতিল হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্ট্যান্ডবাজি। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ‘ওয়াশিংটন টাইমস’-এ নিবন্ধ লেখার জন্য খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, খালেদা জিয়াকে জাতির কাছে বলতে হবে, আমি (খালেদা) সম্পূর্ণ প্রতিহিংসাপরায়ণ হয়ে দেশের স্বার্থের বিরুদ্ধে নিবন্ধ লিখেছি। আমি কিংকর্তব্যবিমূঢ়, সংক্ষুব্ধ হয়ে এ কাজ করেছি। আমাকে ক্ষমা করুন। জিএসপি বাতিল হওয়ায় বিএনপিসহ ১৮ দল উৎসব করছে মন্তব্য করে দপ্তরবিহীন এই মন্ত্রী বলেন, খালেদা জিয়া দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে জয়ী হয়েছেন। তারা গোড়া কেটে আগায় পানি দিয়ে মায়াকান্না করছেন। ক্ষমতার জন্য এ ধরনের কর্মকাণ্ড ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, আপনি (ইউনূস) দেশের স্বার্থে সঠিক কাজ করবেন। দয়া করে গ্রামীণ ব্যাংককে বিএনপির ব্যাংক বানাবেন না। কারও পক্ষ হয়ে যাবেন না। সংগঠনের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য  দেন ওলামা লীগের সভাপতি ইলিয়াস হুসাইন বিন হেলালী, সংগঠনের সাধারণ সম্পাদক এইচএমএস চৌধুরী সুজন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ। 

ডেইলি মেইল ও মিরর অনুসন্ধান- রেশমা উদ্ধার সাজানো

 রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বহুল আলোচিত রেশমা উদ্ধার অভিযান ছিল সাজানো। এ কারখানা বিধ্বস্ত হয়ে হাজারের বেশি মানুষ নিহত হওয়ায় বিশ্ববাজারে বাংলাদেশের লোভনীয় এ শিল্পের সুনাম ধরে রাখতে বাংলাদেশে মিথ্যা ‘অলৌকিক’ উদ্ধার অভিযানের কাহিনী সাজানো হয়। রেশমাকে উদ্ধারের মধ্য দিয়ে হাজারের বেশি মানুষের মৃত্যুর কথা অনেকাংশে ভুলে গিয়েছে। গতকাল বৃটেনের প্রভাবশালী পত্রিকা ডেইলি মিরর ও ডেইলি মেইলের অনুসন্ধানী প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। তাতে বলা হয়েছে, রেশমাকে উদ্ধারের ঘটনা সাজানো (যড়ধী)। কারণ, রানা প্লাজা যেদিন ধসে পড়েছিল সেদিনই তিনি তার এক পুরুষ সহকর্মীর সঙ্গে বাইরে বেরিয়ে এসেছিলেন। ওই দু’টি পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, রেশমার সঙ্গে উদ্ধার হওয়া ওই পুরুষ সহকর্মীর সঙ্গে কথা হয়েছে ওই দুই পত্রিকার সাংবাদিকদের। তাদের তিনি জানিয়েছেন, এপ্রিলে ওই ৮ তলা ভবনটি ধসে পড়ার পর তিনি ও রেশমা এক সঙ্গে বেরিয়ে আসেন। তখন রেশমার সঙ্গে তিনি ছিলেন তৃতীয় তলায়। ওই পুরুষ সহকর্মী নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন নিরাপত্তার জন্য। তিনি বলেছেন, আমরা দু’জনেই একসঙ্গে ধ্বংসস্তূপের ভেতর থেকে বেরিয়ে আসি। তারপর একই হাসপাতালে ছিলাম দু’দিন। তারপর রেশমা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এরপর তাকে আমি দেখতে পাই ঘটনার ১৭ দিন পর টেলিভিশনে। তখন বলা হচ্ছিল এটা একটি অলৌকিক ঘটনা। কিন্তু আসলে এটা একটি ডাহা মিথ্যা কাহিনী। এ ঘটনা অনুসন্ধানে সানডে মিরর তাদের প্রতিনিধি পাঠায় বাংলাদেশে। তিনি বিভিন্ন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করেন। এতে তিনি বুঝতে পারেন এই উদ্ধার অভিযান সাজিয়েছিল কর্তৃপক্ষ। এর কারণ, বাংলাদেশে রয়েছে বছরে ১০০ কোটি পাউন্ডের গার্মেন্ট ব্যবসা। রানা প্লাজা ধসের পর সেই ব্যবসায় বিরূপ প্রভাব পড়তে পারে। তার বিরুদ্ধে লড়াই করতে কর্তৃপক্ষ এমন ঘটনা সাজায়। মিরর বলেছে, গার্মেন্ট শ্রমিকরা তাদের কাছে প্রমাণ তুলে দিয়েছেন। পত্রিকা কর্তৃপক্ষ তাদের দেয়া বক্তব্যের রেকর্ডিং যাচাই করেছেন। তবে রেশমার যে সহকর্মী ওই তথ্য মিডিয়াকে দিয়েছেন তার বক্তব্য ঢাকায় সরকারবিরোধী পত্রিকা দৈনিক আমার দেশ-এর সাংবাদিকরা যাচাই করেছেন। রেশমার সঙ্গে বেঁচে যাওয়া ওই ব্যক্তি সাংবাদিকদের বলেছেন, রেশমা ঘটনার দিনই বেরিয়েছিলেন। তাকে কাছেই এনাম হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। রানা প্লাজার আশপাশের রাস্তায় যাদের দিন কাটে তারা বলেছেন, রহস্যময় ওই উদ্ধার অভিযানের আগে তাদেরকে সেখান থেকে উঠিয়ে দেয়া হয় জোর করে। কোন ব্যাখ্যা না দিয়ে তার পরের দিন তাদেরকে স্ব স্ব স্থানে ফেরার অনুমতি দেয়া হয়। একই সঙ্গে উদ্ধার অভিযানের দৃশ্য ক্যামেরাবন্দি না করতে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এছাড়া রেশমার শারীরিক অবস্থা, তার পোশাকের অবস্থা দেখেও প্রশ্নের উদ্রেক হয়। মিরর লিখেছে, অনুসন্ধানী সাংবাদিক শিশির আবদুল্লাহ বলেছেন, রেশমা ১৭ দিন টনকে টন ওজনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছিলেন। কিন্তু তাকে দেখে তেমন কোন চিহ্নই পাওয়া যায়নি। রেশমা বলেছেন, তিনি পানির জন্য এলোপাতাড়ি ছড়িয়ে থাকা মৃতদেহের ভেতরে ইট ও ধ্বংসস্তূপের ভেতর হামাগুড়ি দিয়েছেন। আঙ্গুল ও নখ দিয়ে পথ বের করেছেন। কিন্তু এক্ষেত্রে তার হাতে ও নখে যে চিহ্ন থাকার কথা তা পাওয়া যায়নি। এছাড়া রেশমাকে যখন উদ্ধার করে বাইরে আনা হলো তখন তার চোখ ছিল পরিষ্কারভাবে খোলা। এত দিন অন্ধকারে আটকে থাকার পরও উজ্জ্বল সূর্যালোকে তাকে সংবেদনশীল মনে হয়নি। তিনি যে পোশাক পরেছিলেন তা ছেঁড়া বা ছিন্নভিন্ন দেখা যায়নি। বরং তা দেখা গেছে পরিষ্কার। এতে লোকজনের মধ্যে সন্দেহ বাড়তে থাকে। কিন্তু সরকার একে তুলে ধরে অলৌকিক ঘটনা হিসেবে। লোকজনকে এমনি এক প্রচারণার মধ্যে ডুবিয়ে রাখা হয়। সবাইকে বানানো হয় বোকা।
রেশমা অশিক্ষিত। তাকে কয়েকদিন আগে সরকার আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাজির করা হয়েছিল। ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে নতুন চাকরি দেয়া হয়েছে তাকে। এ চাকরিতে রেশমাকে বেতন দেয়া হচ্ছে মাসে ৬০০ পাউন্ড, যা গড় বেতনের ১০ গুণের সমান।
ওই সংবাদ সম্মেলনে তিনি ‘ধোঁকা’ প্রসঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। বলেন, আমি যেখানে ছিলাম আপনারা সেখানে ছিলেন না। তাই আপনাদের কোন ধারণা নেই। এ অবস্থায় কর্মকর্তারা তাকে আর প্রশ্ন করতে দেননি সাংবাদিকদের। বলা হয়েছে, রেশমাকে নতুন জীবনের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। সে প্রস্তাব ফেলে তাকে দেয়া হয়েছে ওই হোটেলের চাকরি।
মিরর লিখেছে, রেশমা রাজধানী ঢাকা থেকে ৩০০ মাইল উত্তর-পশ্চিমে দিনাজপুরের প্রত্যন্ত গ্রাম রানীগঞ্জে বেড়ে ওঠেন। আমরা শুক্রবার সেই গ্রামে যাই। সেখানে ছোট্ট এক রুমের মাটির ঘর। উপরে ছনের ছাউনি। এখানে রেশমার মা জোবেদাও তার মেয়ের উদ্ধার অভিযানকে ‘ধোঁকা’ বলে মানতে নারাজ। তিনি বলেন, সবাই জানে তার উদ্ধার অভিযান একটি অলৌকিক ঘটনা। এখন রেশমা নতুন একটি চাকরি পেয়েছে। এখন আমাদের সামনে একটি সুন্দর ভবিষ্যৎ। ভবন ধসের খবর শোনার পর আমরা ছিলাম উদ্বিগ্ন। স্বামীকে নিয়ে আমি ঢাকা চলে যাই। মেয়ের সংবাদের জন্য অপেক্ষায় থাকি অন্যদের মতো। রেশমাকে পেতে প্রার্থনা করতে থাকি।
১৭ দিন পর। ১০ই মে। এদিনও উদ্ধার অভিযান চলছিল। অপেক্ষায় থাকা পরিবারগুলোকে খবর জানাতে লাউড স্পিকারের মাধ্যমে একটি ঘোষণা দেয়া হলো। তাতে বলা হলো- এখনও একজন নারী জীবিত আছেন। তার নাম রেশমা।
জোবেদা বলেন, আমি এ কথা শুনে মূর্ছা গেলাম। যখন আমার চেতনা ফিরল তখন লোকজন আমাকে নিয়ে গেল একটি হাসপাতালে তাকে দেখতে। তখন সে সচেতন। আমাদের সঙ্গে কথা বলল। সে আমাদের বলল- সে খুশি। তার বাহুতে সামান্য দাগ আছে। সে ভাল আছে। আমার আনন্দের সীমা রইল না। আমি বিশ্বাস করতে পারলাম না যে, সে কত ভাগ্যবতী। তার দেখাশোনা করছিল সেনাবাহিনী। আরও সুস্থ হয়ে সে হাসপাতাল ছাড়ে এবং তাকে হোটেলে একটি নতুন চাকরি দেয়া হয়। সে আমাদের এখন অর্থ পাঠাবে। আমরা আশা করছি, বছরে আমাদের দেখতে দু’বার বাড়ি আসবে সে।
বস্তিতে বসবাসকারী এসব শ্রমিক যুক্তরাজ্যের প্রাইমার্ক ও বিশ্বের অন্যান্য স্টোরের জন্য দিনে এক পাউন্ডের বিনিময়ে কাজ করতেন। ২৪শে এপ্রিল ওই ভবন ধসে পড়ার আগে এর দেয়ালে ফাটলের বিষয়ে অভিযোগ করা হয়েছিল। কিন্তু সম্পদশালী ওই কারখানার মালিক তা উপেক্ষা করে। সে অনুমতি না নিয়ে ওই ভবনের ওপরে অতিরিক্ত তিনটি ফ্লোর নির্মাণ করে। তাকে সহ আরও কয়েকজনকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। শাস্তি হিসেবে তাদের মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। বাংলাদেশের প্রকৌশলীরা এক জরিপ চালিয়ে এ মাসের শুরুর দিকে দেখেছেন যে, বাংলাদেশের তিন-পঞ্চমাংশ গার্মেন্ট কারখানা ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে।
মিরর লিখেছে, উদ্ধার অভিযান নিয়ে ‘ধোঁকাবাজি’র বিষয়ে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর মুখপাত্র লেফটেনেন্ট নুরে আলম সিদ্দিকীর কাছে জানতে চাই। তিনি বলেন, এ বিষয়ে আমরা কোন মন্তব্য করব না। 


Did this woman really survive 17 days in the rubble of Bangladesh factory or was her miracle story actually a hoax? (Daily Mail)

  • *Male colleague claims she escaped on the day the building collapsed
  • *Doubt has been cast on official story of her 17-day ordeal
  • *Bangladeshi investigators claim government staged rescue
  • *They are protecting the nation's £1bn clothing industry, said activists

  • The picture of Reshma Begum being pulled from the rubble in the aftermath of the collapse of a Bangladesh clothes factory was a potent symbol of hope seen around the world.
    The 19-year-old endured 17 days in the wreckage of the eight-storey Rana Plaza building, where 1,129 people were killed in April in the clothing industry's worst disaster, before she was dramatically rescued.
    But the apparently miraculous rescue was faked by Bangladeshi authorities as a damage-control exercise to protect the reputation of the nation's lucrative garments industry, according to a former colleague.
    Scroll down for video
    Lies? A man claiming to be a colleague of Reshma Begum, the woman who was dramatically pulled from the rubble of the Bangladesh clothing factory collapse, claims her inspiring rescue is a fabrication
    Lies? A man claiming to be a colleague of Reshma Begum, the woman who was dramatically pulled from the rubble of the Bangladesh clothing factory collapse, claims her inspiring rescue is a fabrication
    The tragedy of losing more than a thousand lives was forgotten by the victory of saving one.
    The official story states workers had all but given up hope of finding anyone alive after 17 days but heard her cries seconds before they were due to smash the concrete with heavy machinery, which would have brought the chunks falling down on her.
    But the unnamed man claims Miss Begum escaped from the third floor with him on the day the building collapsed.
     
    He said: 'We escaped together. We both walked away from the rubble.
    Reshma and her family's lives have been transformed since the accident. She now has a lucrative job at a luxury hotel
    Reshma and her family's lives have been transformed since the accident. She now has a lucrative job at a luxury hotel
    'We spent two days in hospital but then she vanished. The next time I saw her was on TV 17 days later.
    'They said it was a miracle. But it was a fake.'
    Anti-government campaigners played his testimony to Sunday Mirror reporters. He is reported to have gone into hiding over fears of government reprisal.
    Bangladeshi newspaper Amar Desh claims to have uncovered evidence that cast doubt on the official version of events.
    The pictures of the teenager have come under scrutiny. In her testimony she claimed to have clawed through dirt and rubble to reach water in the rucksacks of the dead, but her hands don't appear to have injuries consistent with such a harrowing physical ordeal.
    The paper also states the sari she was wearing was not dirty and her eyes seemed unaffected by the bright sunlight, despite the fact she was in darkness for more than two weeks.
    TV footage shows she was looking inquisitively around her after she was stretchered away
    People living near the disaster zone also claim much of the rescue work was mysteriously done at night, and authorities prevented anyone filming or photographing the site.
    Last week  Reshma appeared at a government press conference to celebrate her new job as an ambassador for a five-star Dhaka hotel, where she is being paid £600-a-month, nearly four times her salary at the factory.
    Responding to questions about whether her ordeal was staged, she said: 'What did you say? Where I was, you were not there. So you have no idea.' Officials then banned further questions.
    Investigators claim Miss Begum's appearance and injuries in the famous pictures are not consistent with 17 days trapped under rubble
    Investigators claim Miss Begum's appearance and injuries in the famous pictures are not consistent with 17 days trapped under rubble
    Collapse: The building housed factories that made low-cost garments for Western brands. Authorities vowed to clamp down on unsafe working practices in the wake of the disaster
    Collapse: The building housed factories that made low-cost garments for Western brands. Authorities vowed to clamp down on unsafe working practices in the wake of the disaster
    The teenager, from a remote village in the western district of Dinajpur, had started her £38-a-month job at the garment factory only three weeks before the building collapsed.
    Her family, whose lives have been transformed by the teenager's lucrative new job, denied the allegations.
    Speaking from the family's shack in Rani Ganj, a remote village 300 miles north west of Dhaka, her mother Jobeda said: 'Her escape is the miracle everyone thinks it is.'
    'We have lots of money now Reshma has her new job. We have a good future now,' she added.

    THE SHAME OF A NATION: THE FASHION INDUSTRY'S BIGGEST DISASTER

    People gather after the collapse of an eight-story building in Savar, near Dhaka, on Wednesday, April 24, 2013
    When the Rana Plaza factory building crashed down in April, 1,129 people were killed.
    Many of those freed are still recovering.Rescuers with no medical training were forced to perform amputations on the spot to free them without anaesthetic.
    Bangladesh's government and garment manufacturers are campaigning to close dangerous factories and to make safety a priority for the country's most valuable export industry.
    Bangladeshi garment factories are routinely built without consulting engineers.
    Many are located in commercial or residential buildings not designed to withstand the stress of heavy manufacturing.
    Some add illegal extra floors atop support columns too weak to hold them, according to a survey of scores of factories by an engineering university that was shown to The Associated Press.
    A separate inspection, by the garment industry, of 200 risky factories found that 10 per cent of them were so dangerous that they were ordered to shut.
    The textiles minister said a third inspection, conducted by the government, could show that as many as 300 factories were unsafe.

    http://www.dailymail.co.uk/news/article-2351822/Were-pictures-woman-pulled-rubble-hoax-Former-colleague-Bangladesh-clothes-factory-victim-says-government-miracle-story.html


  • Bangladesh clothes factory disaster miracle is branded a hoax by colleague of woman rescued-(Daily Mirror)

    Sewing machinist Reshma Begum was pulled from the rubble 17 days after factory collapsed but now a fellow worker claims she escaped with him on the day of the disaster





    New job: Reshma Begum now works as a hotel ambassador
    New job: Reshma Begum now works as a hotel ambassador

    Sunday Mirror
    The miracle rescue of a worker 17 days after the Bangladesh clothes factory disaster has been branded a HOAX.
    Millions around the world reacted with joy as pictures showed sewing machinist Reshma Begum being lifted from the rubble in which 1,221 died.
    But a Sunday Mirror investigation today reveals doubts over the “rescue” as a male colleague claims she got out with him on the day the nine-storey building collapsed in April.
    The survivor, who says he was working alongside her on the third floor, declared: “We escaped together. We both walked away from the rubble.
    “We spent two days in hospital but then she vanished. The next time I saw her was on TV 17 days later. They said it was a miracle. But it was a fake.”

    The Sunday Mirror travelled to Bangladesh to meet anti-government campaigners who insist the rescue was staged by the authorities to combat the wave of bad publicity that engulfed the country’s £1billion-a-year garment industry after the Rana Plaza factory collapsed in Dhaka.
    We were played a recording of the worker’s evidence. His name is being withheld because he has gone into hiding amid fear of reprisals.
    His dramatic hoax claims have been investigated by journalists from Dhaka’s pro-opposition daily, Amar Desh.
    Reporters there were also told by survivor Reshma’s landlady that she had escaped the collapse on the day it happened and had been treated at the nearby Enam hospital.
    People who live on streets around the factory described how they were mysteriously forcibly evacuated from their homes the day before 19-year-old Reshma’s rescue and allowed back the next day with no explanation.
    At the same time a 24-hour ban was imposed on the filming of the ongoing rescue operation.




    Reshma Begum rescued from the rubble in Bangladesh
    The rescue: Reshma's sari was clean despite 17 days in rubble

    Getty

    Questions have also been raised over Reshma’s physical appearance when she was taken from the ruins as well as the condition of her clothes.
    Investigative reporter Shishir Abdullah said: “She did not show any signs of having been trapped beneath tons of rubble for 17 days.
    “She said she had to claw her way through bricks and debris to reach water in dead victims’ rucksacks, but her hands and fingernails did not show the marks you would expect.
    “Also her eyes were wide open when they pulled her out and she did not appear to be sensitive to the bright sunlight. The sari she wore was not ripped or torn and appeared clean.
    “People were suspicious but the government made a huge fuss of hailing it as a miracle. People were taken in. Everyone was fooled.”
    A week ago, illiterate Reshma was paraded at a government press conference in a new job as an ambassador for a five-star Dhaka hotel, where she is being paid £600-a-month - 10 times the average salary.
    She reacted angrily to suggestions of a hoax, saying: “Where I was, you were not there. So you have no idea.” Officials then banned further questions. It has been claimed Reshma was given the job after turning down the offer of a new life in the US.
    On Friday we travelled to Rani Ganj, the remote village where Reshma grew up 300 miles north west of Dhaka, the country’s capital.
    Speaking at her family home – a tiny, single-room mud shack with a straw roof – her mother Jobeda refuted the hoax claims, telling us: “Her escape IS the miracle everyone thinks it is.”
    But she added: “We have lots of money now Reshma has her new job. We have a good future now.”
    “After we heard the building had collapsed we were so worried. My husband and I travelled to Dhaka and waited with the other families for news. We prayed Reshma would be found but our prayers went unanswered.”




    Reshma Begum's mum Jobeda Begum and sister Asma with Simon Wright
    Mum's home: Reshma 's mum Jobeda and sister Asma with Simon Wright

    Sunday Mirror/Roland Leon

    On May 10, the 17th day of the rescue operation, an announcement was made over a loudspeaker erected at the site to keep families informed.
    “It said, ‘A woman has been found alive. Her name is Reshma’.”
    Jobeda said: “I fainted. When I came round, people took me to the hospital to see her. She was awake and spoke to us. She told us she was happy.
    “She had just minor marks on her arms but otherwise she was fine. I was overjoyed. I couldn’t believe how lucky she had been. The army were looking after her.
    "When she was well enough, she left and was then given her new job at the hotel. She will send us money and we are expecting her to come home and visit us twice a year.”
    Their complaints of cracks in the factory’s walls in the days before the collapse on April 24 were ignored by the wealthy owners, who had added an extra three floors to the building without permission.
    They are now under arrest and facing demands for the death penalty for flouting planning laws.
    A survey by engineers in Bangladesh revealed earlier this month three fifths of the country’s garment factories are vulnerable to collapse.
    When we put the hoax rescue claims to the Bangladesh army last night, spokesman Lieutenant Commander Nure Alam Siddique said: “We have no comment to make.”
    Mirror print version 


     http://www.mirror.co.uk/news/world-news/bangladesh-clothes-factory-disaster-miracle-2011161